কুড়িগ্রামে অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিজুল হক (৫১)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ সোর্সের তথ্যের ভিত্তিতে সদর থানার এসআই হাসানুজ্জামান, এএসআই শওকত আলম সিদ্দিকী ও এএসআই রিয়াজুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি হিঙ্গনরায় চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজিজুল হকের বিরুদ্ধে মামলা নং জিআর ৫৭১/১৭ (কুড়িগ্রাম) এর অস্ত্র মামলায় ১০ বছরের সাজা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ মোট ২২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।


