ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড

0
53

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ ইউরো তহবিল নেওয়ার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সারকোজি অবশ্য দাবি করেছেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার জন্য গাদ্দাফির তহবিল ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, অবৈধ অর্থের বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোতে গাদ্দাফির খ্যাতি ক্ষুণ্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ৭০ বছর বয়সী সারকোজি।