‘রাশিয়া কাগুজে বাঘ নয়, ট্রাম্পকে মস্কোর হুঁশিয়ারি

0
45

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট জানিয়েছেন যে, রাশিয়াকে কখনোই ‘কাগুজে বাঘ’ বলা যায় না, বরং এটি একটি একটি সত্যিকারের ‘ভালুক’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মস্কোর স্থানীয় রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে দীর্ঘকাল ধরেই ভালুক ব্যবহৃত হয়ে আসছে। তিনি মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পেসকভ আরও বলেন, “রুশ সেনাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ।”

তিনি একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তার মতে, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো। পেসকভের ভাষ্য, “যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা। জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটিই তাদের সবচেয়ে সহজ কৌশল।”