আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার নিয়ে পুলিশের সতর্কতা

0
42

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ডে জামিন প্রসঙ্গের বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ অক্টোবর) সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোকার্ডে উল্লেখিত “গ্রেপ্তারকৃত বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়”—এ ধরনের কোনো মন্তব্য আইজিপি করেননি।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে আইজিপির বক্তব্য বিকৃত করে ওই ফটোকার্ড তৈরি ও প্রচার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে।

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই করারও অনুরোধ জানানো হয়েছে।