রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তবে প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা দগ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারও (২৪) মারা গিয়েছিলেন।