বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল

0
31

বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে এ আয়োজনে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছে, ঐতিহাসিক এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে।

প্রেস উইং আরও জানিয়েছে, আগামীকাল (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ এলাকায় এ সময় কোনোপ্রকার ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।