অনেকে অনেক কিছুই করে, কিন্তু যত অপপ্রচার শুধু বিএনপির বিরুদ্ধে: আজিম উল্লাহ বাহার

0
55

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার বলেছেন, বিএনপি গণমানুষের দল হলেও জামায়াত গুপ্ত রাজনীতি করে। তিনি অভিযোগ করেন, জামায়াত কর্মীরা এমনভাবে দল করে যে তাদের ঘরের মানুষও জানে না, “তারা ভিতরে ভিতরে অনেক কিছুই করে, কিন্তু যত অপপ্রচার শুধু বিএনপির বিরুদ্ধে।”

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার আমান বাজারে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্নেল আজিম উল্লাহ বাহার বলেন, গুপ্ত রাজনীতি যারা করে তাদের মানুষ ভোট দেবে না, আগামী নির্বাচনে সাধারণ মানুষ তা প্রমাণ করবে। তিনি ফটিকছড়ি আসন নিয়ে প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ফটিকছড়ি থেকে যেই ধানের শীষ প্রতীক পাক, আমরা সবাই মিলে প্রতীককে জিতিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ আসনটি উপহার দেব। আমরা একটা স্বপ্নের ফটিকছড়ি গড়ে তুলতে চাই।”

বিএনপি নেতা মো: এমরানের সভাপতিত্বে এবং মাওলানা নুরুল আলম ও জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এজাহার মিয়া, ইদ্রিছ মিয়া ইলিয়াছ, এডভোকেট লিয়াকত আলী, নুরুল আলম মেম্বার, তসলিমা আকতার মনি, মওলানা নুরুল আলম, দিদার চৌধুরীর, যুবনেতা এমদাত, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, একরাম উল্লাহ প্রমুখ।