গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান

0
52

ইরান শনিবার এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, যিনি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ছিলেন। ইরানের প্রসিকিউটরের বরাতে বিচার সংক্রান্ত মিজান নিউজ এজেন্সি রোববার এই তথ্য জানিয়েছে।

মিজান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইস্রায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংবেদনশীল তথ্য ফাঁস করেছিলেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন সংঘাত চলমান। এই সময়ে ইরান বহু ব্যক্তিকে ফাঁসির দণ্ড দিয়েছে, যাদের অভিযোগ মোসাদের সঙ্গে সংযোগ রাখা এবং দেশের ভিতরে তাদের কার্যক্রমে সহায়তা করা।

সূত্র: রয়টার্স