অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সা, লোপেজের ঐতিহাসিক হ্যাটট্রিক

0
65

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সেলোনা। নিজেদের মাঠে ৬-১ গোলের জয়ে হ্যান্সি ফ্লিকের দল দাপুটে পারফরম্যান্স উপহার দেয়।

তরুণ ফরোয়ার্ড ফারমিন লোপেজ জোড়া নয়, হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন— বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোনো স্প্যানিশ ফুটবলার হিসেবে এই কীর্তি তাঁর।

লোপেজের তিন গোলের পাশাপাশি মার্কাস রাশফোর্ড করেন জোড়া গোল এবং লামিনে ইয়ামাল একটি। বার্সা পুরো ম্যাচে ৬৯% বল দখলে রেখে নেয় ১৪টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।

অলিম্পিয়াকোসের একমাত্র গোল আসে পেনাল্টি থেকে, মরক্কোর ফরোয়ার্ড এল কাবি-র পা থেকে। তবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো হেজে, যা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্টসহ নবম স্থানে বার্সেলোনা। অপরদিকে, এক ড্রসহ কোনো জয় না পাওয়া অলিম্পিয়াকোস রয়েছে ৩২তম স্থানে।