চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

0
35

চট্টগ্রামের রাউজান উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, “একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।”

পুলিশের এই কর্মকর্তা জানান, আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ পরে বিস্তারিত তথ্য জানাবে বলে তিনি উল্লেখ করেন।