ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের কার্যক্রম বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ নভেম্বর থেকে। ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা, শেষ হবে ২০ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর, সকাল ১০টা–দুপুর ১২টা
চারুকলা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ইউনিট: ২৯ নভেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষার সময়: ১১টা–১২টা ৩০ মিনিট।
আইবিএ ইউনিটের পরীক্ষার সময়: সকাল ১০টা–দুপুর ১২টা।
চারুকলা ও আইবিএ ছাড়া অন্য ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বেগম রোকেয়ায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ধরন ও নম্বর:
কলা, আইন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা: ৬০ নম্বর এমসিকিউ, ৪০ নম্বর লিখিত (মোট ১০০)
চারুকলা: ৪০ নম্বর এমসিকিউ, ৬০ নম্বর অঙ্কন
SSC/HSC ফলাফলের ওপর: ২০ নম্বর
সময় বরাদ্দ:
চারুকলা ইউনিট: এমসিকিউ ৩০ মিনিট, লিখিত/অঙ্কন ৬০ মিনিট
অন্যান্য ইউনিট: এমসিকিউ ৪৫ মিনিট, লিখিত ৪৫ মিনিট
যোগ্যতা:
২০২০–২০২৩ সালের মাধ্যমিক/সমমান ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল কমপক্ষে ৮, পৃথকভাবে ন্যূনতম ৩.৫
কলা/আইন/সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইউনিট: যোগফল ৭.৫, পৃথকভাবে ৩.০
চারুকলা ইউনিট: যোগফল ৬.৫, পৃথকভাবে ৩.০

