খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

0
31

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে কোনো গুজব বা অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থানীয় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে যেকোনো আনুষ্ঠানিক তথ্য শুধুমাত্র মেডিকেল টিমের পক্ষ থেকেই জানানো হবে; সামাজিক যোগাযোগমাধ্যম বা গুজবের মাধ্যমে প্রচারিত অযাচিত তথ্যকে গুরুত্ব না দেওয়ারও অনুরোধ করেন তিনি।