সিঙ্গাপুরে হাদির চিকিৎসা ব্যয় মেটাবে অর্থ মন্ত্রণালয়

0
23

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্সে হাদির চিকিৎসার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। এ ছাড়া তার বড় ভাইও তার সঙ্গে গেছেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে যখন সিদ্ধান্ত হয়েছে, তখন টাকার বিষয়টি স্বাভাবিকভাবেই এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে, যাই লাগে এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে নিতে হবে, নেওয়া হোক। টাকা-পয়সা কোনও ব্যাপার না, আমরা অ্যালোকেশন দেবো।

তিনি আরও বলেন, লাকিলি মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকেই এটা দিচ্ছে। পরে হয়তো আমরা হিসাব করবো। তবে এ ব্যাপারে কোনও দ্বিধা ছিল না। যখন মেডিক্যাল বোর্ড বলেছে, তখন ইমিডিয়েটলি সরকার বিষয়টি আমলে নিয়েছে।