যশোরে পিকআপসহ গরুচোর আটক

0
1
যশোরে পিকআপসহ গরুচোর আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টার সময় একটি পিকআপভ্যানসহ এক ডাকাতকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে রায়পুর পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে যশোর-খাজুরা সড়কের রায়পুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে দেয় ডাকাত দলের সদস্যরা।

ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক হ্যান্ডমাইকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। পরে ধাওয়া দিয়ে তারা পিকআপভ্যানসহ লিটন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক লিটন শেখ পাশের কৃষ্ণনগর গ্রামের মো. হক শেখের ছেলে। এলাকায় তিনি চিহ্নিত গরুচোর হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে ডাকাত পড়েছে শুনে তারা দেখতে পান একটি পিকআপভ্যান দ্রুত পালানোর চেষ্টা করছে। ধাওয়া দিলে গাড়িতে থাকা ৪-৫ জন পালিয়ে গেলেও লিটন শেখ ধরা পড়ে যায়।

পরে রায়পুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক লিটন শেখ এবং জব্দ করা পিকআপভ্যান বাঘারপাড়া থানায় হস্তান্তর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here