দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপির দুই কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক

0
43

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুক্রবারের পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিতকৃত কর্মসূচির মধ্যে ছিল শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতি এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি।

এদিকে কর্মসূচি স্থগিতের পাশাপাশি চলমান পরিস্থিতি পর্যালোচনায় আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। উক্ত বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।