মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন এবং সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছর আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।