বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে, আহত ৪

0
49

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা চারজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে দায়ী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।