আসন্ন নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

0
15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে তাদেরও স্পষ্ট অবস্থান নিতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদীর যাত্রা’র প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসন স্পষ্টভাবে বিএনপির দিকে হেলে পড়েছে, যা দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি করছে। তার মতে, প্রশাসনের গোলামির পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনের পক্ষপাতিত্বকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ জানান।