চলতি মাসের প্রথম ২৬ দিনে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০ কোটি ৮০ লাখ ডলার বা ২.৭ বিলিয়ন মার্কিন ডলার। এতে গড় রেমিট্যান্স দৈনিক প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি জানুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৯৭ কোটি ৩০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ২১.৯০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।