ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যের আহ্বান মামুনুল হকের

0
34

ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘লড়াই করতে চাইলে রাজপথে আসুন। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি।’ একই সঙ্গে তিনি ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় মামুনুল হক হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম মিরপুরীকে পরিচয় করিয়ে দেন এবং রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।