৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু, চলবে ২০ মার্চ পর্যন্ত

0
38
৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু, চলবে ২০ মার্চ পর্যন্ত

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধন করা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চলমান। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে।

এ কারণে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।