বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুরে পৌঁছেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি হেলিকপ্টারে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে অবতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে তিনি শেরপুর সফরে আসেন।
শেরপুরে পৌঁছেই তিনি ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও তিনি সকাল ১০টা ৫৬ মিনিটে শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন।