তিন জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

0
32
তিন জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজে এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে তিনি বক্তব্য দেবেন।

এরই মধ্যে কটিয়াদী কলেজ মাঠের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশস্থলে আসছেন। কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে। তিনি জানান, দলমত নির্বিশেষে অনেক মানুষ জামায়াত আমিরের বক্তব্য শুনতে আসবেন এবং নির্বাচনের আগে তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।