নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

0
29
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার করে পথসভা পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে আর্থিক জরিমানা করা হয়।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন।