টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডাচদের ১৪৭ রানের লক্ষ্য পাকিস্তানের সামনে

0
22
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডাচদের ১৪৭ রানের লক্ষ্য পাকিস্তানের সামনে

টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে। শনিবার সকাল সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টসে জিতে পাকিস্তান নেদারল্যান্ডসকে আগে ব্যাট করতে পাঠায়।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাস ডি লিড ৩০ রান যোগ করে ডাচদের লড়াকু সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান মির্জা সবচেয়ে সফল ছিলেন। তিনি ৩টি উইকেট তুলে নেন। মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব নেন দুটি করে উইকেট। শাহিন শাহ আফ্রিদি শিকার করেন একটি উইকেট।

নেদারল্যান্ডসের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান। ম্যাচ জিততে ব্যাট হাতে মাঠে নামবে তারা।