উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা দেড় হাজার রোহিঙ্গা আটক, অভিযান চলমান

0
32
উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা দেড় হাজার রোহিঙ্গা আটক, অভিযান চলমান

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান শুরু হয় বলে যৌথবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযান এখনও চলমান। যৌথবাহিনীর সংশ্লিষ্টরা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও সহিংসতামুক্ত রাখতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে ভোররাতে বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের আটক করা হয়। তাদের দাবি, এসব রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন।

এর আগে চট্টগ্রামের দোহাজারীর বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।