বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত: তারেক রহমান

0
34
বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত: তারেক রহমান

বিএনপি‍‍`র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।

আজ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।

তিনি আরো লিখেছেন, আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।

এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমান।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, গত রাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্খিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব” জানিয়ে তিনি বলেন যে বিএনপি‍‍`র জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।