বিএনপি ও তারেক রহমানকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

0
44
বিএনপি ও তারেক রহমানকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘তারেক রহমান এবং বিএনপি-কে নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন, এবং নতুন অধ্যায়ে প্রবেশের এই মুহূর্তে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা—আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলোর বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’

ইতিমধ্যেই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপসহ বিভিন্ন রাষ্ট্র প্রধানরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭০টি আসন এবং অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।