আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি?

0
25
আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি?

চলতি বছর (২০২৬) বিশ্বের আকাশে প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। মহাজাগতিক এই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রহণটি দৃশ্যমান হবে।