শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

0
9
শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।