প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচারে প্রভাব ফেলবে না: চিফ প্রসিকিউটর

0
15
প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচারে প্রভাব ফেলবে না: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও তা বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রসিকিউশন টিম একটি পরিবারের মতো—পরিবারে অনেক কিছুই হতে পারে, তবে তা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ নিয়ে যেসব অভিযোগ উঠছে, তিনি যতদিন দায়িত্বে থাকবেন ততদিন এসব কোনোভাবেই বিচারকে প্রভাবিত করতে দেবেন না। তিনি বলেন, তিনি আপস করতে শেখেননি এবং তার মাধ্যমে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না।

তিনি আরও বলেন, কোনো অপরাধী পার পেয়ে যাবে—এমন চিন্তারও সুযোগ নেই। এ বিষয়ে তার অবস্থান একেবারেই স্পষ্ট।