দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে, এখনই দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী 

0
22
দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে, এখনই দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী 

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি প্রতি মাসে পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনে এ বিষয়ে মন্ত্রিসভায় (কেবিনেট) আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে দাম বৃদ্ধির কোনো চিন্তা সরকারের নেই।

মন্ত্রী দেশের বর্তমান জ্বালানি মজুতের একটি চিত্র তুলে ধরে জানান, সরকারি মজুতে বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল, যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া ১০ হাজার ৫০০ টন অকটেন এবং ১৬ হাজার টন পেট্রোল মজুত রয়েছে।

সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের সম্ভাব্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে উল্লেখ করে তিনি বলেন, “অবৈধ মজুতদারি ও কালোবাজারি রুখতে আমাদের অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে।” গত এক মাসে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও তথ্য দেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here