অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ সংসদে বিল পাস

0
15
অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ সংসদে বিল পাস

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৪টি অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলগুলো কণ্ঠভোটে পাস করা হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত ১৪টি বিল অন্তর্ভুক্ত রয়েছে। বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীরা তা উত্থাপন করলে সরাসরি তা পাস হয়।

সংসদীয় কার্যক্রম সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই এবং ১৫টি অধ্যাদেশ সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার পাস হওয়া ১৪টি বিলও বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী অপরিবর্তিতভাবে পাস হয়েছে। এই বিলগুলো পাসের মাধ্যমে জরুরি সময়ে নেওয়া আইনি পদক্ষেপগুলো এখন থেকে রাষ্ট্রীয় স্থায়ী আইনে পরিণত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here