রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলার আসামি এবং বাকি ৬ জনকে অন্যান্য বিভিন্ন অপরাধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।