রাজনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

0
34
রাজনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোশাহিদ মিয়া। তিনি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বড়কাপন গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিনের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দায়রা মামলা নম্বর-৪৬৮/১৯ ও সিআর-৫৮/১৯-এর সাজাপ্রাপ্ত আসামি মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে রাজনগর থানায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৮ এপ্রিল) সকালে কঠোর নিরাপত্তা প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আদালতের রায় কার্যকর করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ পুলিশের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here