বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

0
19
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

শেরপুর-৩ আসন:
গত ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনে ভোট স্থগিত হয়েছিল। আজ এ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং সাড়ে ১১০০ পুলিশ সদস্যসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

বগুড়া-৬ আসন:
প্রধানমন্ত্রী ও এনসিপি চেয়ারম্যান তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হওয়ার পর বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন। সেই শূন্য আসনে আজ উপনির্বাচন হচ্ছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা রক্ষায় ২৫০ জন সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, ৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১০টি টিম এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মাঠে কাজ করছেন।

উভয় আসনেই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here