বিরোধীদলের আপত্তি সত্ত্বেও ‘গণবিরোধী’ আইন পাসের অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
ওয়াক আউটের ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি ‘গণবিরোধী’ বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।
বিরোধী দলের ওয়াক আউটের ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।