পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

0
23
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

কর্মকর্তাদের মধ্যে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে, রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ডিএমপিতে এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ না করলে ২৮ এপ্রিল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here