রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশের ডাক

0
22
রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশের ডাক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার (২৫ এপ্রিল) বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টায় ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা’ শীর্ষক এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দও সমাবেশে অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্টদের মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহিদদের অবদান স্মরণ এবং আহত যোদ্ধাদের সম্মাননা জানানোর লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্য বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছিল। সেই ধারাবাহিকতায় এবার সোহরাওয়ার্দী উদ্যানে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here