রাজধানীজুড়ে ১১ হাজার সি‌সি ক্যামেরা লাগাবে ডিএম‌পি

0
22
রাজধানীজুড়ে ১১ হাজার সি‌সি ক্যামেরা লাগাবে ডিএম‌পি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে এক অনুষ্ঠানে এই কথা জানান ডতিনি।

ডিএম‌পি ক‌মিশনার বলেন, ‘তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হ‌বে। সাধারণ মানুষ‌কে সন্ত্রাসী‌দের তথ‌্য দেয়ার আহ্বান জাাচ্ছি।’

ডিএমপি অচি‌রেই হো‌টে‌ল, রেস্টু‌রেন্টের ম‌্যা‌নেজার ও মা‌লিক‌দের তথ‌্য এবং বাসাবা‌ড়ির ভাড়া‌টিয়াদের তথ‌্য সংক্রান্ত অ‌্যাপস চালু কর‌বে বলে জানান মো. সারওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here