সংসদ সদস্যদের জন্য দীর্ঘকাল ধরে বলবৎ থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে সংসদে বিল পাস করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে বিলটি।
এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

