আজ সরকারের দ্বিতীয় একনেক বৈঠক

0
22
আজ সরকারের দ্বিতীয় একনেক বৈঠক

দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় প্রায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here