ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বৈধভাবে মনোনীত ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৭ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, তাদের সাথে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।