ইরানের প্রতি সহমর্মিতার অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

0
4
ইরানের প্রতি সহমর্মিতার অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতি সহমর্মিতা প্রকাশের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানায়, ইরানের ‘শত্রুতাপূর্ণ ও অপরাধী কার্যক্রমের’ প্রতি সহানুভূতি ও সমর্থন জানানোর দায়ে হাই ক্রিমিনাল কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছে। বাতিল হওয়া নাগরিকদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছিল। ফেব্রুয়ারিতে জেনেভায় কয়েক দফা বৈঠকেও সমাধান না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়, যার জেরে যুদ্ধ শুরু হয়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কুয়েত ও বাহরাইনসহ কয়েকটি দেশে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘাতের সময় ইরানের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে মার্চে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেই বিচার শেষে এই নাগরিকত্ব বাতিলের রায় দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here