ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাস্টিক সার্জারির গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে পায়েল বলেন, প্রত্যেক মানুষ জন্মগতভাবেই সুন্দর এবং তিনি সবসময় প্রাকৃতিক সৌন্দর্যেই বিশ্বাসী। তার ভাষায়, ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে বড় কোনো পরিবর্তন করার চিন্তা তার কখনো ছিল না। তবে ‘টুকটাক’ কিছু পরিবর্তন করেছেন বলে স্বীকার করেন তিনি। এ নিয়ে ভক্তদের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে অনেকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন।
পায়েল বলেন, দেশের মানুষ অনেক সময় না জেনেই মন্তব্য করে বসে। পুরোনো ছবি দেখে বর্তমানের সঙ্গে তুলনা করে নানা কথা বলাও এরই অংশ। তিনি এটিকে ‘হুজুগে মানসিকতা’ হিসেবে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো ঘটনা না জেনেই শুধু ভিড় দেখলে মানুষ জড়ো হয়—এমন প্রবণতা সমাজে দীর্ঘদিন ধরে চলছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।