স্থানীয়দের ভাষ্য, জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় গাড়িটি প্রথমে একটি গাছে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।