সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

0
16
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা লিটার।

বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারিত রয়েছে ১৭৫ টাকা। অর্থাৎ, ভোক্তা পর্যায়ে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here