গুলশানে মদ্যপ অবস্থায় মাতলামি: ১৯ জন আটক

0
23
গুলশানে মদ্যপ অবস্থায় মাতলামি: ১৯ জন আটক

রাজধানীর গুলশানে মদ্যপ অবস্থায় জনবিরক্তি ও গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১ মে) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েতসহ ১৯ জন রয়েছেন। তারা এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন।

ওসি দাউদ হোসেন আরও জানান, আটককৃতদের কারও কাছেই মদ্যপানের বৈধ লাইসেন্স ছিল না। জননিরাপত্তা বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here