আজ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
19
আজ নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। ১ মে শুক্রবার দুপুর ৩টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এতে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

এছাড়া অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here