তালগাছের পাতা কাটা নিয়ে প্রতিপক্ষের হামলা: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

0
19
তালগাছের পাতা কাটা নিয়ে প্রতিপক্ষের হামলা: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় তালগাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবক শফিক মোল্যা (২৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিক উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের ইউনুস মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল তালগাছের পাতা কাটা নিয়ে একই গ্রামের আমানত মোল্লা, সৈয়দ আলী ও ইসমাইলের সঙ্গে শফিকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে পরদিন ২১ এপ্রিল বিকেলে শফিক নিজ বাড়ির পাশে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর থেকে বাড়িতে আনার পর আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বলরামপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here